নাইক্ষ‍্যংছড়ি-রামুতে কালবৈশাখী ঝড় ও বাতাসে"বোরো ধানের ক্ষয়ক্ষতির আশঙ্কা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

নাইক্ষ‍্যংছড়ি-রামুতে কালবৈশাখী ঝড় ও বাতাসে"বোরো ধানের ক্ষয়ক্ষতির আশঙ্কা

নাইক্ষ‍্যংছড়ি-রামুতে কালবৈশাখী ঝড় ও বাতাসে"বোরো ধানের ক্ষয়ক্ষতির আশঙ্কা
ছবি সংগৃহীত।

দু'দিনের কালবৈশাখী ঝড়ে  নাইক্ষ্যংছড়ি 
ও রামু উপজেলাতে বাতাসে পড়ে যাওয়া বোরো মৌসুমের  ধানক্ষেতের ক্ষতির আশংকা দেখা দিয়েছে। দু 'উপজেলার বড় একটি অংশ এখনও ধান পাকে নি। থোড় আসছে মাত্র।
এ সব ক্ষেতের ধানেই চিটা ধরার আশংকা করছেন কৃষকরা। সরেজমিন খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলায় কৃষি ব্লক রয়েছে
১৫ টি। এখানে অন্তত ৮ হাজার কানিতে বোরো চাষ হয়েছে। এ সব চাষের কিছু অংশ পাক ধরেছে। আর অধিকাংশ ধান ক্ষেতে থোড় বের হচ্ছে আবার কিছু অংশে ক'দিন আগে বের হয়েছে। 
এরই মধ্যে ২৮ এপ্রিল ও ২৯ এপ্রিল দু'দিনে কালবৈশাখী ঝড়ে বেশ কিছু ধানক্ষেত মাটিতে মিশে গেছে। কিছু অংশ কোমরভাঙ্গা হয়ে রয়েছে। এ সব ক্ষেতের ধান ক্ষেত নিয়ে কৃষকদের মাথা ব্যাথা। 
বাইশারীর কৃষক নুরুল আলম,ঘুমধুমের কৃষক আবদুচ্ছালাম ও সদর ইউনিয়নের কৃষক ছৈয়দ হোসেন বলেন,তাদের ধানক্ষেতের বেশ কিছু অংশ দু'দিনের কালবৈশাখী ঝড়ে ও ধমকা হাওয়ায় মাটিতে মিশে গেছে। যে গুলো থোড় বের হচ্ছে বা হয়েছে মাত্র। এখন এ ধানক্ষেতে
কানি প্রতি ১শত আড়ি বা ৮০ আড়ি ধান পাওয়ার বুকভরা আশা নিয়ে অপেক্ষায় ছিলেন তারা। কিন্তু ধানক্ষেতনপড়ে যাওয়ার ফলে  এর ফলন অর্ধেকে নেমে আসবে। যা তাদের জন্য ক্ষতির আশংকাই দারুণভাবে ভাবিয়ে তুলেছে তাদের।
এভাবে উপজেলার ৫ ইউনিয়নে অগনিত কৃষক ক্ষতির আশংকা করছেন ফলন কমে যাওয়ার ভয়ে। 
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হক জানান,২ দিনে ঝড়ে ধান ক্ষেতের তেমন ক্ষতি হবে না।
থোড় আসলে সামান্য ক্ষতি হবে। তিনি আরো বরেন এবারে উপজেলায় ৭ হাজার ৬ শত ৫০ কানি তথা ১২৩৯ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। যার অধিকাংশ পাক ধরেছে। এসব ক্ষেতে ২ দিনে ঝড়ে কোন ক্ষতি হবে না। জুমিয়া ও সবজি চাষিরা
পানির জন্যে হাহাকার করছিল। বৃষ্টি হওয়ায় তাদের লাভ হবে আরো।
রামু উপজেলা কৃষি অফিসার শুশান্ত দেবনাথ শুভ বলেন,এবারে রামুর ৩৩ কৃষি ব্লকে ৬৬৪০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এ সব ক্ষেতে অধিকাংশই পাক ধরেছে। বাকী যে গুলো আছে তা থোড় আসছে বা প্রাকৃতিক দুর্যোগে  পড়ে গেছে অথবা হেলে গেলে ধানের আংশিক ক্ষতি হবে।
তিনি আরো বলেন,অনেক জায়গায় ধান কিছুটা হেলে গেছে তুফানে, উন্নত জাত হলে ফলনে প্রভাব খুব একটা না পড়লেও এমন বৃষ্টি চললাম থাকলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে।




কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল

কচ্ছপিয়ায় ডাকাতি: কৃষককে মারধর করে টাকা-স্বর্ণ লুট, গুলি ফুটিয়ে পালিয়েছে ডাকাত দল
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুর কচ্ছপিয়ায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের রড ও দা'র উল্টো পিঠের আঘাতে আহত হন কৃষক মো. ইসমাঈল (৩৫) ও তাঁর স্ত্রী।

বুধবার (২২ জুলাই) গভীর রাত আড়াইটার দিকে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শহরআলীর চর গ্রামের মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৭-৮ জন ডাকাত অংশ নেয়।

তারা কৃষক ইসমাঈলের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। এমনকি কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কোলের শিশুকে বিছানায় শুইয়ে জবাই করতেও উদ্যত হয় ডাকাত দল। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসমাঈল এ প্রতিবেদকের কাছে অকপটে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়ির সবকিছু লুট করে চলে যাওয়ার সময় ডাকাতদল তাঁর বাড়ি থেকে ৩০ ফুট দূরে গিয়ে পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইসমাইল আক্ষেপ করে বলেন, তাঁদের এলাকায় পুলিশ কখনো টহল দেয় না। যদি মাঝে মাঝে পুলিশি টহল থাকত, তবে ডাকাত দল অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ডাকাতি করার সাহস পেত না। তিনি এখন নিঃস্ব।

বর্তমানে এই ইউনিয়নের শহরআলীর চর, নাপিতের চর, ডেইংগার চর, ডাকভাঙ্গা ও আশপাশের মানুষ চরম আতঙ্কে রয়েছে।




লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা

লামায় বোনের পালিয়ে বিয়ের ক্ষোভে ভাইয়ের আত্মহত্যা
ছবি সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় বোনের পালিয়ে বিয়ের খবর সহ্য করতে না পেরে মো. হাসান (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়াস্থিত একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান পটিয়া থানার কোলাগাঁও টেক (চর কানাই, ছবুর মার্কেট) এলাকার মনো মিয়ার ছেলে এবং মো. সোলাইমানের পালক পুত্র। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ার আনোয়ারা বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাসানের ছোট বোন মেহেরুন্নেসা (২০) পরিবারের অজান্তে স্থানীয় সাকিব নামের এক যুবকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ছোট বোনের এমন কাণ্ড মেনে নিতে না পেরে তীব্র ক্ষোভ ও অভিমানে হাসান নিজ বসতঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

খবর পেয়ে লামা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল কবির সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ মরহুমের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২
ছবি সংগৃহীত।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পরিমাণ টাকাসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক।

বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেলে আটকের পর তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সীমান্ত এলাকা থেকে টাকাসহ আটক ২ জনকে থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ছুরত আলম (৩২) ও আমানুল্লাহ (৪০)। তাঁদের কাছ থেকে ১ লাখ ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের সীমান্তের ৫০ নম্বর পিলার এলাকা থেকে আটক করেছে ১১ বিজিবির আওতাধীন লেবুছড়ি বিওপির জওয়ানেরা।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বিজিবি কঠোর হস্তে দমন করবে। এতে ছাড় দেওয়া হবে না।”